Headlines

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গনওয়াড়ি মিলন সেবা’

প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে জনসংযোগ ও সমাজসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের সাংসদ তহবিল থেকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হচ্ছে ‘অঙ্গনওয়াড়ি মিলন সেবা’। সেই ধারাবাহিকতায় রবিবার ২৫ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে স্থানীয় শিশু, অভিভাবক ও কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সেবামূলক বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়।সাংসদ তহবিলের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সঙ্গে মানুষের আরও নিবিড় যোগাযোগ তৈরি এবং শিশু ও মায়েদের কল্যাণে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *