Headlines

ভবিষ্যৎ গড়ার স্কুলেই মাটিতে বসে ক্লাস! ১১ পড়ুয়ার জন্যও নেই ন্যূনতম পরিকাঠামো

জম্পুইজলা, ৮ আগস্ট: স্কুল মানেই শিশুদের স্বপ্ন দেখার জায়গা। কিন্তু সেই স্কুলেই যদি ক্লাসরুমের অভাবে মাটিতে বসে পড়াশোনা করতে হয়, তাহলে প্রশ্ন ওঠে পরিকাঠামো নিয়ে। এমনই এক চিত্র দেখা যাচ্ছে জম্পুইজলা সাব-ডিভিশনের শিবঠাকুরপাড়া জে বি স্কুলে।বর্তমানে এই স্কুলে পড়ুয়া মাত্র ১১ জন। তাঁদের পড়াশোনার দায়িত্বে রয়েছেন চারজন শিক্ষক। সংখ্যাটা কম হলেও সমস্যার যেন শেষ নেই।…

Read Full News

গৌরী ভট্টাচার্যকে স্মরণে, রক্তদানের মানবিক উদ্যোগ AILU-এর

আগরতলা, ৮ আগস্ট: প্রাক্তন বাম বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে যখন রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের আবহ, ঠিক সেই সময় মানবিক বার্তা নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল সারা ভারত আইনজীবী ইউনিয়ন (AILU)।আগরতলা জেলা আদালতের নতুন ভবনের নিচতলায় অবস্থিত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন হলে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক…

Read Full News

রাতের সড়কে ভয়াবহ ধাক্কা, দুমড়ে-মুচড়ে যাওয়া টমটমে আটকে ১৮ বছরের দীপ্তনু

তেলিয়ামুড়া, ৮ আগস্ট: রাতের অন্ধকারে আচমকা বিকট শব্দ। ছুটে এসে দেখা গেল, জাতীয় সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে একটি টমটম। আর সেই গাড়ির ভিতরে আটকে প্রাণের জন্য লড়াই করছেন মাত্র ১৮ বছরের এক যুবক।শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তেলিয়ামুড়া থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল TR-06A-1976 নম্বরের একটি মহিন্দ্রা টমটম। রাত…

Read Full News

উদয়পুরের সায়ন্তিকার টলিউডে উড়ান, ‘আনন্দ আশ্রম’-এ বড় পর্দায় স্বপ্নপূরণ

নিজস্ব সংবাদদাতা: স্বপ্ন যদি সত্যিই বড় হয়, তবে ছোট শহর কখনও বাধা হয়ে দাঁড়ায় না। সেই কথাই যেন আবার প্রমাণ করলেন গোমতী জেলার উদয়পুরের কিশোরী সায়ন্তিকা ধর। ত্রিপুরার মাটির মেয়ে এবার পা রাখলেন টলিউডের বড় পর্দায়, আর সেই সাফল্যে গর্বিত গোটা রাজ্য।পরিচালক রঞ্জন দত্ত পরিচালিত এবং মা দুর্গা প্রোডাকশন প্রযোজিত বাংলা চলচ্চিত্র ‘আনন্দ আশ্রম’-এর মাধ্যমে…

Read Full News

ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মুখ খুললেন সিইও, সঠিক তথ্য জমার আহ্বান

নিজস্ব সংবাদদাতা: গণতন্ত্রের অন্যতম ভিত্তি একটি নির্ভুল ভোটার তালিকা। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যে আসন্ন স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরার প্রধান নির্বাচন আধিকারিক (CEO)।আগরতলার সিভিল সেক্রেটারিয়েটের প্রেস কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ভোটার তালিকাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও হালনাগাদ করতেই…

Read Full News

‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে জনঅংশগ্রহণ বাড়াতে সাংবাদিক সম্মেলন করলেন ICA সচিব

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান। এই কর্মসূচিকে আরও সফল করে তুলতে শুক্রবার আগরতলার সিভিল সেক্রেটারিয়েটের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন তথ্য ও সংস্কৃতি (ICA) দপ্তরের সচিব কিরণ গিত্তে।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘হর ঘর তিরঙ্গা’ শুধু একটি সরকারি কর্মসূচি নয়, এটি দেশের…

Read Full News

রাতের টহলে বড় সাফল্য, সীমান্তে ৪৪.৫ কেজি গাঁজা উদ্ধার পুলিশের

নিজস্ব সংবাদদাতা: সীমান্তে মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার গভীর রাতে নিয়মিত মোবাইল ডিউটির সময় বাটাডোলা সীমান্ত সড়ক, ইউএনসি নগর সীমান্ত সড়ক এবং ফকিরডোলা সীমান্ত সড়ক থেকে দাবিহীন অবস্থায় ৪৪.৫ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, টহলদারি চলাকালীন সীমান্তবর্তী বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ফেলে রাখা গাঁজার প্যাকেটগুলি নজরে…

Read Full News

‘মেম, আমরা নিঃশ্বাস নেব কীভাবে?’— এক শিশুর প্রশ্নে বিলোনিয়া স্কুলে গাছ কাটাকে ঘিরে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা: কখনও কখনও একটি ছোট্ট প্রশ্নই বড়দের বিবেককে নাড়া দিয়ে যায়। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি সংলগ্ন জেবি স্কুলে তেমনই এক প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃতীয় শ্রেণির ছাত্রী পূরুবী দাস— “মেম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?”স্কুল প্রাঙ্গণে একের পর এক গাছ কাটা পড়ার পর শিশুটির এই সরল প্রশ্ন এখন এলাকাজুড়ে আলোচনার বিষয়…

Read Full News

‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে ১০ আগস্টের ‘জল ভরো’ আন্দোলনের ডাক

নিজস্ব সংবাদদাতা: মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক-শ্রমিকের সমস্যা এবং জনস্বার্থের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হতে চলা ‘জল ভরো’ আন্দোলন সফল করার লক্ষ্যে যৌথ সাংবাদিক সম্মেলন করল বামপন্থী চারটি সংগঠন।‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলির নেতারা অভিযোগ করেন, সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা দিন দিন আরও প্রকট হচ্ছে। সেই…

Read Full News

ঝুলন্ত বিদ্যুতের তারে প্রাণ গেল গবাদিপশুর, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

অসাবধানতা না অব্যবস্থাপনা—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোনামুড়া বেজিমারা পঞ্চায়েতের বড়নারায়ণ এলাকায়। ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একটি গবাদিপশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে থাকলেও তা মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। অবশেষে সেই অব্যবস্থারই খেসারত…

Read Full News