আগরতলা, ৮ আগস্ট: প্রাক্তন বাম বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে যখন রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের আবহ, ঠিক সেই সময় মানবিক বার্তা নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল সারা ভারত আইনজীবী ইউনিয়ন (AILU)।আগরতলা জেলা আদালতের নতুন ভবনের নিচতলায় অবস্থিত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন হলে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।শিবিরে আইনজীবীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।অনুষ্ঠানে গৌরী ভট্টাচার্যের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে উপস্থিতরা শোক প্রকাশ করেন।আয়োজকদের বক্তব্য, রক্তের প্রয়োজন কখন, কার জীবনে এসে দাঁড়াবে তা কেউ জানেন না। তাই একটি মানুষের রক্তদান অন্য একটি মানুষের জীবন বাঁচাতে পারে—এই বার্তাকেই সামনে রেখে শিবিরের আয়োজন করা হয়েছে।আইনজীবী মহলের এই উদ্যোগে মানবিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও উঠে আসে।
গৌরী ভট্টাচার্যকে স্মরণে, রক্তদানের মানবিক উদ্যোগ AILU-এর
