ভাঙা ছাদ, টপটপ করে পড়ছে বৃষ্টির জল—দুরবস্থায় মান্দাইয়ের ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি. স্কুল
জিরানিয়া মহকুমার বোরখা সার্কেলের অন্তর্গত মান্দাই এলাকার ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি. স্কুলের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ অবস্থায় থাকলেও এখনও পর্যন্ত স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ।বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিদ্যালয়ের ছাদ দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে পড়ায় শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত…
