১০০ পড়ুয়া, শিক্ষক মাত্র একজন! রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে চরম শিক্ষক সংকট
একজন শিক্ষক, আর তাঁর কাঁধে প্রায় একশো পড়ুয়ার শিক্ষার দায়িত্ব। এমনই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে নলছড় বিধানসভা এলাকার রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে।বিদ্যালয়টিতে আগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চললেও সম্প্রতি নার্সারি বিভাগও চালু হয়েছে। বর্তমানে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট আটটি শ্রেণিতে পড়াশোনা চলছে। কিন্তু এতগুলো শ্রেণির জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। ফলে…
