নিজস্ব সংবাদদাতা: সীমান্তে মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার গভীর রাতে নিয়মিত মোবাইল ডিউটির সময় বাটাডোলা সীমান্ত সড়ক, ইউএনসি নগর সীমান্ত সড়ক এবং ফকিরডোলা সীমান্ত সড়ক থেকে দাবিহীন অবস্থায় ৪৪.৫ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, টহলদারি চলাকালীন সীমান্তবর্তী বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ফেলে রাখা গাঁজার প্যাকেটগুলি নজরে আসে। তল্লাশি চালিয়ে সেগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ ৯০ হাজার টাকা।যদিও এই ঘটনায় কাউকে আটক করা যায়নি, তবে পুলিশের প্রাথমিক অনুমান, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদক ফেলে পালিয়ে যায়।উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এই মাদকের চালানের সঙ্গে জড়িত পাচারচক্রকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে রাতদিন টহল ও নজরদারি আরও জোরদার করা হবে, যাতে এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়।
রাতের টহলে বড় সাফল্য, সীমান্তে ৪৪.৫ কেজি গাঁজা উদ্ধার পুলিশের
