নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান। এই কর্মসূচিকে আরও সফল করে তুলতে শুক্রবার আগরতলার সিভিল সেক্রেটারিয়েটের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন তথ্য ও সংস্কৃতি (ICA) দপ্তরের সচিব কিরণ গিত্তে।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘হর ঘর তিরঙ্গা’ শুধু একটি সরকারি কর্মসূচি নয়, এটি দেশের প্রতি শ্রদ্ধা, ঐক্য এবং নাগরিকদের অংশগ্রহণের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন, সচেতনতামূলক কর্মসূচি এবং জনসম্পৃক্ততার নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তিনি সকল নাগরিককে এই অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান এবং প্রত্যেক পরিবারকে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করে ঘরে তিরঙ্গা উত্তোলনের অনুরোধ করেন।সাংবাদিক সম্মেলনে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন সচিব। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি সফল করতে বিভিন্ন দপ্তর ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে জনঅংশগ্রহণ বাড়াতে সাংবাদিক সম্মেলন করলেন ICA সচিব
