Headlines

যোগা ট্রেনারের চাকরির টোপ, দেড় কোটি টাকা নিয়ে উধাও যুবক!

যোগা ট্রেনারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৫০ জন যুবকের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ি এলাকার বাবুল কুমার জমাতিয়ার বিরুদ্ধে। চাকরির আশায় টাকা দেওয়ার পরও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় প্রতারিত যুবকরা ক্ষোভে ফেটে পড়েন।অভিযোগ, টাকা নেওয়ার পর থেকেই বাবুল কুমার জমাতিয়া পলাতক। ঘটনার পর তাঁর বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ…

Read Full News

আগরতলা স্টেশনে ৪ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার বিহারের যুবক

গোপন সূত্রের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৪.১৫৫ কেজি সন্দেহভাজন গাঁজাসহ বিহারের এক যুবককে গ্রেফতার করেছে GRPS। শুক্রবার সকাল ১০টা নাগাদ প্ল্যাটফর্ম নম্বর ১-এর পার্কিং এলাকার কাছে অভিযান চালিয়ে নওয়াব কুমার (৩০)-কে আটক করা হয়।তাঁর সঙ্গে থাকা পিঠু ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। কালোবাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা…

Read Full News

১২ দফা দাবিতে বিলোনীয়া পুরপরিষদে বামেদের গণডেপুটেশন

বিভিন্ন নাগরিক সমস্যা ও জনস্বার্থের দাবিকে সামনে রেখে শুক্রবার বিলোনীয়া পুরপরিষদে গণডেপুটেশন দিল সিপিআইএমের বিলোনীয়া শহর ও কলেজ স্কয়ার অঞ্চল কমিটি। দুপুরে মহকুমা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরপরিষদ কার্যালয়ের সামনে পৌঁছায়।সেখানে সভার পর ছয় সদস্যের প্রতিনিধি দল পুরপরিষদের কার্যনির্বাহী আধিকারিক সনৎ দেওয়ানের হাতে ১২ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেয়।…

Read Full News

প্রশাসনের নতুন মুখদের প্রশিক্ষণ শেষ, TCS ২০২৬ ব্যাচের সমাপনী অনুষ্ঠান

ত্রিপুরা প্রশাসনের নতুন কর্মকর্তাদের দক্ষ ও জনমুখী করে গড়ে তুলতে আয়োজিত TCS ২০২৬ ব্যাচের ইন্ডাকশন ট্রেনিং সফলভাবে শেষ হয়েছে। SIPARD-এর উদ্যোগে এবং রাজ্য সরকারের General Administration (P&T) Department-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রশাসনিক কাজ, আইন-কানুন, সরকারি পরিষেবা, মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের নানা দিক তুলে ধরা হয়।সমাপনী অনুষ্ঠানে আগরতলা প্রজ্ঞা ভবনে নবনিযুক্ত ২৭ জন…

Read Full News

অন্ধকারের সুযোগে চালকদের পলায়ন, গাবতলীতে ১৬ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে গাবতলীতে BSF-এর সহযোগিতায় গাড়ি তল্লাশি চালায় পুলিশ। পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে দুটি গাড়ি। পরে নির্জন এলাকায় পরিত্যক্ত অবস্থায় গাড়ি দুটিকে উদ্ধার করা হয়। তল্লাশিতে ১৬টি বান্ডিলে প্রায় ৬০০টি শাড়ি ও অন্যান্য পোশাক পাওয়া যায়। উদ্ধার সামগ্রীর আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা এবং দুটি গাড়ির মূল্যও প্রায় ৮ লক্ষ টাকা।…

Read Full News

বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর, গুরুতর আহত মহিলা

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। আহত মহিলাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Read Full News

অভয়নগর আউটপোস্টে পাঁচ মোবাইলসহ চোর গ্রেফতার

অভয়নগর আউটপোস্টের পুলিশের তৎপরতায় পাঁচটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মোবাইলগুলো চুরির সঙ্গে যুক্ত হতে পারে।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। তার কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া সামগ্রী ও অভিযুক্তকে নিয়ে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।পুলিশের এই সাফল্যে…

Read Full News

যাদবপুরে হামলার প্রতিবাদে আগরতলায় SFI-TSU-এর বিক্ষোভ

সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবিতে সরব হলো SFI-TSU। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরএসএস-বিজেপির হামলার অভিযোগের প্রতিবাদে সংগঠনগুলোর পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-যুবরা সরকারি শিক্ষাকে আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। তাঁদের অভিযোগ, শিক্ষাঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ…

Read Full News

সাব্রুমে ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী, উপস্থিত কিউবার রাষ্ট্রদূত

সাব্রুমে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী। বৃহস্পতিবার সাব্রুম পুরাতন টাউন হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মারসান আগুইলেরা।সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য জিতেন চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত,…

Read Full News

জিবি হাসপাতালে চিকিৎসকের মোবাইল-ল্যাপটপ চুরি, গ্রেফতার ১

আগরতলার জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ।জানা গেছে, গত ১৭ আগস্ট ওই কক্ষ থেকে চিকিৎসকের মূল্যবান সামগ্রী চুরি যায়। পরে থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে কুঞ্জবন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক…

Read Full News