Headlines

ছোটখীলে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগে থানায় আশ্রয় প্রায় ৮০ পরিবারের

সাব্রুমের ছোটখীল এলাকায় লীলাগড় চা বাগান সংলগ্ন এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বাগানের একাংশ শ্রমিকের হামলা ও ভাঙচুরের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে বসবাসকারী প্রায় ৮০টি পরিবার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিরাপত্তার আশায় ঘরবাড়ি ছেড়ে অনেকেই ছুটে আশ্রয় নেন সাব্রুম থানায়।আক্রান্ত পরিবারগুলোর অভিযোগ, বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি কেটে দেওয়া হয়েছে রাবার ও পেঁপে বাগানও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।পরিবারগুলোর আরও অভিযোগ, লীলাগড় চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার জীবন রায়ের নেতৃত্বে বাগানের একাংশ শ্রমিক এই হামলা ও ভাঙচুর চালিয়েছেন। যদিও অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের বিষয়।আক্রান্তদের দাবি, বর্তমানে তাঁরা যে এলাকায় বসবাস করছেন, সেখানে থাকার জন্য প্রাক্তন শ্রমিক সর্দার লক্ষণ সিং বিভিন্ন সময়ে তাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন। পরিবারগুলোর অভিযোগ, সব মিলিয়ে প্রায় ৮০ লক্ষ টাকা নেওয়া হয়েছে।ঘটনার পর আতঙ্কিত পরিবারগুলো নিরাপত্তার দাবিতে থানায় আশ্রয় নেওয়ায় পরিস্থিতি আরও গুরুত্ব পেয়েছে। পুরো ঘটনায় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আক্রান্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *