Headlines

সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকের মারধরের অভিযোগে সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে।

আহত ছাত্র বিকাশ ত্রিপুরার পরিবারের দাবি, গত ১১ আগস্ট ক্লাস চলাকালীন একটি বিষয়কে কেন্দ্র করে কম্পিউটার শিক্ষক প্রতীক চক্রবর্তী তাকে বেত দিয়ে মারধর করেন।পরিবারের অভিযোগ, ঘটনার পর প্রচণ্ড ব্যথায় সারারাত ঘুমাতে পারেনি বিকাশ। পরদিন তাকে নিয়ে স্কুলে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের জানানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি…

Read Full News

বন্যা পরিস্থিতির সরেজমিনে খোঁজ নিতে নৌকায় করে প্লাবিত শ্রীলংকা বস্তি এলাকা পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার।

জলমগ্ন এলাকার পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি দুর্গত মানুষের সমস্যার কথা শোনেন তিনি। বন্যার জেরে মানুষের দুর্ভোগ, ঘরবাড়ি ও আশপাশের পরিস্থিতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন জেলাশাসক।দুর্গত মানুষের পাশে প্রশাসন রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করা হয়। মাঠপর্যায়ে পরিস্থিতির ওপর নজর রেখে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার বার্তাও দেওয়া…

Read Full News

এডিসি দিবস উপলক্ষে রবিবার বামুটিয়ার কালী বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এডিসি গঠনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে আলোচনা করেন কংগ্রেস নেতৃত্ব।

এদিনের কর্মসূচির পাশাপাশি একটি ঘরোয়া বৈঠকে ছয়টি পরিবারের ২০ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। নতুন সদস্যদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতৃত্ব।কংগ্রেস নেতাদের দাবি, মানুষের আস্থা ও সমর্থনেই দল আরও শক্তিশালী হচ্ছে। অনুষ্ঠানে পশ্চিম জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, সম্পাদক সুজিত পাল, মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী, বামুটিয়া ব্লক সভাপতি…

Read Full News

টানা ভারী বৃষ্টিতে বামুটিয়ার বিস্তীর্ণ কৃষিজমি এখন জলের নিচে। বামুটিয়া, জলিলপুর, নোয়াগাঁও, তালতলা ও গুচামুড়া এলাকার বহু কৃষক ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

সীমান্তের কাঁটাতারের বেড়ার এপার-ওপার, দুই দিকেই জমিতে জল জমে রয়েছে। জল না কমায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন কৃষকরা। অনেকের ঘরে খাবার ও সংসার চালানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।বন্যার জলে কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তলিয়ে গেছে একটি মোটরবাইকও। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনও পর্যন্ত প্রশাসন বা কৃষি দপ্তরের আধিকারিকদের অনেক এলাকায় দেখা…

Read Full News

বন্যার জলে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আগরতলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকা ও ত্রাণশিবির ঘুরে দেখার পাশাপাশি দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি।

বিবেকানন্দ স্কুল, বরদোয়ালী ও আশ্রম চৌমুহনী এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতির ওপর সরকার কড়া নজর রাখছে। প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা দিনরাত কাজ করছেন।মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া নদীর জল বিপদসীমা অতিক্রম করলেও বর্তমানে জল ধীরে ধীরে কমছে। দুর্গতদের জন্য ত্রাণশিবিরে খাবার ও শিশুদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে মোট ১৭টি…

Read Full News

শিক্ষকের বেতের আঘাতে সপ্তম শ্রেণির ছাত্র গুরুতর অসুস্থ! সাব্রুমে স্কুলশিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কম্পিউটার শিক্ষক প্রতীক চক্রবর্তীর বিরুদ্ধে। আহত ছাত্র বিকাশ ত্রিপুরার (১৩) পরিবারের দাবি, ঘটনার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয়।পরিবারের অভিযোগ, গত ১১ আগস্ট দ্বিতীয় পিরিয়ডে ক্লাস চলাকালীন বিকাশের খাতার নিচে খাবারের মিমি দেখতে পান শিক্ষক। সেটি…

Read Full News

বাজারে যাওয়ার পথে ভিলেজ চেয়ারম্যানকে হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

বাইখোড়া বাজারে যাওয়ার পথে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান তথা মাংস ব্যবসায়ী কাউসোরাম রিয়াংয়ের উপর হামলার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শনিবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত কাউসোরাম বর্তমানে চিকিৎসাধীন।আক্রান্তের অভিযোগ, তিনি মাংস নিয়ে বাইখোড়া সবজি বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে দুই যুবক তাঁর উপর আচমকা হামলা চালায়। তাঁর দাবি, বাইখোড়া বাজারের মরিচ ব্যবসায়ী বিজন…

Read Full News

বিদ্যুৎ মাশুল নিয়ে সরব প্রাক্তন মন্ত্রী ও গ্রাহক সংগঠন, সাংবাদিক সম্মেলনে একাধিক প্রশ্ন

রাজ্যের বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং সাধারণ গ্রাহকদের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলায় সাংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে, প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা, ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক নটরাজ দত্ত এবং প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত।সাংবাদিক সম্মেলনে বক্তারা বিদ্যুৎ মাশুলের প্রভাব নিয়ে তাঁদের উদ্বেগের কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে উঠে আসে সাধারণ গ্রাহকদের…

Read Full News

আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৬তম বার্ষিক সভা

ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকদের বিভিন্ন সমস্যা, পেশাগত বিষয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আগরতলায় বসছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৬তম Annual General Council Meeting।২২ ও ২৩ আগস্ট দুই দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়েছে আগরতলার Hotel Noah Spire-এ। সংগঠনের সদস্য ও প্রতিনিধিরা এই সভায় অংশ নিয়ে তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা…

Read Full News

জাতীয় সড়কে আতঙ্ক, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত পেঁচারথল নবীনছড়ায়

একটু অসাবধান হলেই বড়সড় দুর্ঘটনা—এমনই আতঙ্কের মধ্যে প্রতিদিন আসা-যাওয়া করতে হচ্ছে পেঁচারথল নবীনছড়া এলাকার বাসিন্দাদের। আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের এই অংশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, সড়কের সমস্যার কারণে প্রতিদিন যানবাহন চালক থেকে শুরু করে পথচারী—সকলকেই অত্যন্ত সতর্ক হয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য…

Read Full News