Headlines

মাছের গাড়ি ছিনতাই, মারধরের অভিযোগ! গাড়ি উদ্ধার হলেও অধরা দুষ্কৃতীরা

মাছ নিয়ে যাওয়ার পথে গাড়ি আটকে চালককে মারধর করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, বিশালগড় এলাকায় মাছবাহী গাড়িটি আটকানোর পর চালককে মারধর করে জোরপূর্বক গাড়িটি নিয়ে পালিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।তবে গাড়ি উদ্ধার হলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। ফলে দুষ্কৃতীদের ধরতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *