Headlines

News Barta Tripura

‘আমাদের কথা শুনবে কে?’—সোনামুড়া নগর পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা

সোনামুড়া, ১৪ জুলাই: দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যায় ক্ষুব্ধ হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুড়া নগর পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, একাধিক সমস্যার কথা বারবার জানানো হলেও আজ পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি।স্থানীয়দের দাবি, প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে তাঁদের। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে…

Read Full News

ভোটের প্রতিশ্রুতি মিলেছে, রাস্তা মেলেনি! মান্দাই–বালডুম সড়ক সংস্কারের দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসী

মান্দাই, ১৪ জুলাই: নির্বাচনের সময় প্রতিশ্রুতির অভাব ছিল না। কিন্তু ভোট শেষ, প্রতিশ্রুতিও যেন হারিয়ে গেছে—এমনই অভিযোগ তুলেছেন ১১ মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের মান্দাই থেকে বালডুম যাওয়া সড়কের ধারে বসবাসকারী মানুষ।স্থানীয়দের দাবি, বহু বছর আগে নির্মিত এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে চরম বেহাল অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে পাশের ছড়ায় মিশে যাচ্ছে।…

Read Full News

ভক্তি, আনন্দ আর সম্প্রীতির বার্তা নিয়ে ১৬ জুলাই ইসকনের মহা রথযাত্রা, প্রস্তুত আগরতলা

আগরতলা, ১৪ জুলাই: রথের চাকা ঘুরতে আর মাত্র দু’দিন বাকি। ভক্তদের উচ্ছ্বাস আর প্রস্তুতিতে এখন মুখর আগরতলা। আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে মঙ্গলবার পূর্বাশা গ্রাউন্ডে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকনের সহ-সভাপতি শ্রী ধাম গোবিন্দ দাস-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তাঁরা জানান, রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভগবান শ্রীজগন্নাথদেবের…

Read Full News

নিরাপদ সড়কের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ! চালকদের জন্য প্রথমবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

আগরতলা, ১৪ জুলাই: সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, চালকদের শারীরিক সক্ষমতার দিকেও নজর দিল ত্রিপুরা ট্রাফিক পুলিশ। এই প্রথমবারের মতো রাজ্যের বিভিন্ন স্তরের চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো আগরতলার নজরুল কলা ক্ষেত্রে।এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল—চালকদের দৃষ্টিশক্তির সমস্যা দ্রুত শনাক্ত করা এবং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে তাদের স্বাস্থ্য…

Read Full News

রথযাত্রার অপেক্ষায় আগরতলা! জগন্নাথ জিউ মন্দিরে শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে

আগরতলা, ১৪ জুলাই: আর মাত্র দুই দিন। তারপরই ভক্তদের বহু প্রতীক্ষিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। সেই উৎসবকে ঘিরে এখন উৎসবের আবহ আগরতলার ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দিরে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক এবং ভক্তরা।মন্দির প্রাঙ্গণে চলছে রথ সাজানোর কাজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রস্তুতি। প্রতিটি কাজে যেন ফুটে উঠছে ভক্তি, নিষ্ঠা আর উৎসবের উচ্ছ্বাস।…

Read Full News

নেতাজি প্লে ফোরামে নতুন নেতৃত্বের সূচনা! ১৫ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা, দুর্গাপূজার আগেই পূর্ণাঙ্গ কমিটি

আগরতলা, ১৪ জুলাই: নতুন উদ্যমে ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আগরতলার নেতাজি প্লে ফোরাম সেন্টারে গঠন করা হয়েছে ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি। এই উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন।ক্লাব কর্তৃপক্ষ জানান, বর্তমান পরিস্থিতিতে সাংগঠনিক কাজ সচল রাখতে আপাতত এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু…

Read Full News

কৈলাসহরে দ্রুতগতির বাইকের ধাক্কায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

কৈলাসহর, ১৩ জুলাই: একটি সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল আরও একটি প্রাণ। উত্তর ত্রিপুরার কৈলাসহরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত নির্মাণ শ্রমিক শহীদ মিয়া শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানলেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৈলাসহরের পাইতুর বাজার ব্রিজের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাইক তাঁকে সজোরে ধাক্কা…

Read Full News

কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশি বাধা, উত্তপ্ত পরিস্থিতি ঘিরে শুরু বিতর্ক

কালাছড়া, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লক এলাকায় সিপিআই(এম)-এর একটি কর্মসূচিকে ঘিরে সোমবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ১০ দফা দাবিতে বিডিও-র কাছে ডেপুটেশন জমা দিতে যাওয়ার পথে দলের মিছিলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছে সিপিআই(এম)। যদিও এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।দলের দাবি, আইন অনুযায়ী ৭২ ঘণ্টা আগেই গণডেপুটেশন ও মিছিলের জন্য…

Read Full News

দুই বছরের বেহাল রাস্তার ক্ষোভে অবরোধ, ফুলবাড়ীকান্দির বাসিন্দাদের আন্দোলন

ফুলবাড়ীকান্দি, ১৩ জুলাই: দীর্ঘদিনের দুর্ভোগ আর অবহেলার প্রতিবাদে এবার রাস্তায় নেমে এলেন ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। প্রায় দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হন স্থানীয় মানুষ।অবরোধের ফলে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, অফিসগামী কর্মী, রোগীবাহী যানসহ সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটে। দীর্ঘক্ষণ যান চলাচল…

Read Full News

রাঙ্গা পানিয়ার জলে তলিয়ে গেল সবজি ক্ষেত, চড়িলামের কৃষকদের চোখে হতাশার ছাপ

চড়িলাম, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টি আর রাঙ্গা পানিয়া নদীর ফুলেফেঁপে ওঠা জলে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন চড়িলামের কৃষকরা। নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকার সবজি ক্ষেত জলের তলায় চলে গেছে। এক রাতের মধ্যেই কয়েক মাসের পরিশ্রম হারিয়ে হতাশায় ভেঙে পড়েছেন বহু চাষি।সোমবার ভোররাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির পর নদীর জল…

Read Full News