Headlines

মহাকরণে দিশা বৈঠক, উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

মহাকরণে অনুষ্ঠিত হলো জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির (দিশা) বৈঠক। বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন, কাজের অগ্রগতি এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বিভিন্ন দপ্তরের চলমান প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কোথাও কোনও সমস্যা বা ঘাটতি থাকলে তা দ্রুত চিহ্নিত করে সমাধানের উপরও গুরুত্ব দেওয়া হয়। উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়, সে বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।বৈঠক শেষে আলোচনার বিভিন্ন দিক নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি জানান, সরকারের উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই মূল লক্ষ্য। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।মহাকরণের এই বৈঠক থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন আরও কার্যকর হবে বলেই আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *