Headlines

শয্যাশায়ী স্বামী ও পাঁচ বছরের সন্তানকে রেখে দুই মাস ধরে নিখোঁজ গৃহবধূ

কমলাসাগর বিধানসভা এলাকার দীনদয়াল চৌমুহনী পালপাড়ায় এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। শিখা দেবনাথ নামে ওই মহিলা গত প্রায় দুই মাস ধরে নিখোঁজ বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।বাড়িতে রয়েছেন শয্যাশায়ী স্বামী এবং মাত্র পাঁচ বছরের সন্তান। মায়ের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় শিশুটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় পরিবার।পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও এখনও শিখার সন্ধান পাননি। দীর্ঘদিন ধরে তাঁর কোনও খোঁজ না মেলায় উৎকণ্ঠা আরও বাড়ছে। শিখার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।কেউ যদি শিখা দেবনাথের কোনও সন্ধান পেয়ে থাকেন, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *