এক রাতের বৃষ্টিতেই ডুবল আগরতলা, জলবন্দি শহরে বাড়ছে মানুষের ক্ষোভ
আগরতলা, ১৩ জুলাই: বর্ষা নামলেই যেন একই চিত্রের পুনরাবৃত্তি। টানা ভারী বৃষ্টির পর আবারও জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী আগরতলার একাধিক এলাকা। রাস্তা থেকে অলিগলি, বাজার থেকে আবাসিক এলাকা—সবখানেই জমে থাকা জলে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় হাঁটুসমান জল জমে যায়। অফিসগামী মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী এবং নিত্যযাত্রীরা গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির…
