আগরতলার ছাত্র-যুব ভবনে আজ মর্যাদার সঙ্গে পালিত হলো উপজাতি ছাত্র ইউনিয়নের ৪৯তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসকে ঘিরে সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ছাত্র-যুব সমাজের স্বার্থে তাদের ভূমিকা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা।অনুষ্ঠান শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন নেতৃত্বরা। এদিনের কর্মসূচিকে ঘিরে ছাত্র-যুব ভবনে সংগঠনের সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
উপজাতি ছাত্র ইউনিয়নের ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালিত
