Headlines

মহারাজা বীর বিক্রমের ১১৮তম জন্মজয়ন্তী পালিত

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এদিন কামান চৌমুহনিতে অবস্থিত মহারাজার আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।মহারাজার দূরদর্শী চিন্তা, আধুনিক ত্রিপুরা গঠনে তাঁর অবদান এবং রাজ্যের শিক্ষা, সংস্কৃতি ও পরিকাঠামো উন্নয়নে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা অনুষ্ঠানে স্মরণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান উপস্থিত সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *