আগরতলা: বিদ্যুতের অস্বাভাবিক বিল ও দাম বৃদ্ধির অভিযোগে এবার রাস্তায় সরব হল CPI(M)। সোমবার সদর মহকুমা কমিটির উদ্যোগে আগরতলার বনমালীপুরস্থিত ভূতুরিয়া বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বিক্ষোভে অংশ নেওয়া দলীয় কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, বিদ্যুতের বিল বাড়তে থাকায় সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে। অনেক গ্রাহক অস্বাভাবিক হারে বিল পাওয়ার অভিযোগও করছেন বলে দাবি করেন তাঁরা।প্রতিবাদ সভা থেকে বিদ্যুতের দাম ও বিল সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান, সাধারণ মানুষের উপর বাড়তি চাপ কমানো এবং গ্রাহকদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।CPI(M)-এর পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে এমন এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
বিদ্যুতের বাড়তি বিলের প্রতিবাদে বনমালীপুরে CPI(M)-এর বিক্ষোভ
