আহত ছাত্র বিকাশ ত্রিপুরার পরিবারের দাবি, গত ১১ আগস্ট ক্লাস চলাকালীন একটি বিষয়কে কেন্দ্র করে কম্পিউটার শিক্ষক প্রতীক চক্রবর্তী তাকে বেত দিয়ে মারধর করেন।পরিবারের অভিযোগ, ঘটনার পর প্রচণ্ড ব্যথায় সারারাত ঘুমাতে পারেনি বিকাশ। পরদিন তাকে নিয়ে স্কুলে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের জানানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।পরিবারের আরও অভিযোগ, ছাত্রটি অসুস্থ হয়ে পড়ার পরও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ খোঁজ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত ন্যায়বিচারের দাবিতে গত ১৯ আগস্ট সাব্রুম থানায় মামলা করেন বিকাশের পরিবার।মামলার খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক বাড়িতে গিয়ে মামলা প্রত্যাহারের অনুরোধ করেন বলে পরিবারের দাবি। তবে সেই অনুরোধে রাজি হননি তারা। পরিবারের প্রশ্ন, “ঘটনার পর এতদিন কোথায় ছিলেন? এখন মামলা করার পর কেন এসেছেন?”অভিযুক্ত শিক্ষকের বক্তব্য বা পুলিশের তদন্তের বিস্তারিত এখনও জানা যায়নি। ঘটনাকে ঘিরে ছাত্রের পরিবারে ক্ষোভের পাশাপাশি এলাকাতেও চাঞ্চল্য তৈরি হয়েছে।
সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকের মারধরের অভিযোগে সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে।
