জলমগ্ন এলাকার পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি দুর্গত মানুষের সমস্যার কথা শোনেন তিনি। বন্যার জেরে মানুষের দুর্ভোগ, ঘরবাড়ি ও আশপাশের পরিস্থিতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন জেলাশাসক।দুর্গত মানুষের পাশে প্রশাসন রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করা হয়। মাঠপর্যায়ে পরিস্থিতির ওপর নজর রেখে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার বার্তাও দেওয়া হয়।
বন্যা পরিস্থিতির সরেজমিনে খোঁজ নিতে নৌকায় করে প্লাবিত শ্রীলংকা বস্তি এলাকা পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার।
