Headlines

শিক্ষকের বেতের আঘাতে সপ্তম শ্রেণির ছাত্র গুরুতর অসুস্থ! সাব্রুমে স্কুলশিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কম্পিউটার শিক্ষক প্রতীক চক্রবর্তীর বিরুদ্ধে। আহত ছাত্র বিকাশ ত্রিপুরার (১৩) পরিবারের দাবি, ঘটনার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয়।পরিবারের অভিযোগ, গত ১১ আগস্ট দ্বিতীয় পিরিয়ডে ক্লাস চলাকালীন বিকাশের খাতার নিচে খাবারের মিমি দেখতে পান শিক্ষক। সেটি জানালা দিয়ে ফেলে দেওয়ার সময় শিক্ষক তাকে ডেকে নিয়ে একাধিক বেত দিয়ে মারধর করেন বলে অভিযোগ।পরদিন অভিভাবকরা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার দেবনাথকে জানান। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব নিলেও, পরিবারের অভিযোগ—পরবর্তীতে ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়নি।অবশেষে ১৯ আগস্ট সাব্রুম থানায় মামলা করে পরিবার। মামলা হওয়ার পর স্কুলের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক বাড়িতে গিয়ে মামলা প্রত্যাহারের অনুরোধ করেন বলে পরিবারের দাবি। তবে তাতে রাজি হননি তারা।পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *