সীমান্তের কাঁটাতারের বেড়ার এপার-ওপার, দুই দিকেই জমিতে জল জমে রয়েছে। জল না কমায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন কৃষকরা। অনেকের ঘরে খাবার ও সংসার চালানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।বন্যার জলে কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তলিয়ে গেছে একটি মোটরবাইকও। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনও পর্যন্ত প্রশাসন বা কৃষি দপ্তরের আধিকারিকদের অনেক এলাকায় দেখা মেলেনি।চোখের সামনে বছরের পরিশ্রমের ফসল নষ্ট হতে দেখে হতাশ কৃষকরা দ্রুত এলাকায় পরিদর্শন, ক্ষয়ক্ষতির সমীক্ষা এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক কৃষক বলেন, “ফসল হারিয়ে আমরা অসহায়। এখন সরকারের সাহায্য ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন।”
টানা ভারী বৃষ্টিতে বামুটিয়ার বিস্তীর্ণ কৃষিজমি এখন জলের নিচে। বামুটিয়া, জলিলপুর, নোয়াগাঁও, তালতলা ও গুচামুড়া এলাকার বহু কৃষক ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
