Headlines

News Barta Tripura

হঠাৎ করেই নিখোঁজ গণ্ডাছড়া মহকুমা হাসপাতালের কর্মী জীবন চৌধুরী। তাঁর নিখোঁজের ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ ও রহস্য।

পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জঙ্গল থেকে শুরু করে ডুম্বুর জলাশয়—সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।এরই মধ্যে উদ্ধার হয়েছে জীবনের স্কুটি, জুতো এবং মোবাইল ফোন। কিন্তু মানুষটি কোথায়, কীভাবে নিখোঁজ হলেন—তার উত্তর এখনও অধরা।জীবন চৌধুরীকে খুঁজে পেতে তল্লাশি অব্যাহত রয়েছে। স্বজনদের একটাই অপেক্ষা—যে কোনও মূল্যে যেন জীবনের সন্ধান…

Read Full News

রোজকার মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুভদ্রা দেববর্মা। কে জানত, কয়েক মিনিটের মধ্যেই পথে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীদের হাতে হারাতে হবে বহু কষ্টে গড়া সোনার চেন!

বৃহস্পতিবার সকালে শ্রীনগর থানাধীন যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পাকা রাস্তা দিয়ে রেগার কাজে যাচ্ছিলেন সুভদ্রা। পঞ্চায়েতের কিছুটা সামনে যেতেই পিছন দিক থেকে একটি বাইকে করে আসে দুই যুবক। কিছু বুঝে ওঠার আগেই বাইকে থাকা এক ছিনতাইকারী তাঁর গলা থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের সোনার চেন ছিনিয়ে নেয়।চোখের পলকে বাইক নিয়ে…

Read Full News

সারাবছর হাতে থাকে দায়িত্বের অস্ত্র, আর সেই অস্ত্রই বিশ্বকর্মা পূজার দিনে হয়ে ওঠে আরাধনার অংশ।

প্রতি বছরের মতো এবারও আর কে নগর দ্বিতীয় ব্যাটালিয়ন TSR ক্যাম্পে পালিত হলো বিশ্বকর্মা পূজা।তবে এই পূজার আবহে ছিল আলাদা এক তাৎপর্য। দায়িত্ব পালনের সময় যে অস্ত্র TSR জওয়ানদের নিত্যসঙ্গী, বিশ্বকর্মা পূজার পাশাপাশি সেই অস্ত্রগুলোকেই ভক্তিভরে পুজো করা হয়।ক্যাম্পজুড়ে ছিল উৎসবের পরিবেশ। নিয়মিত দায়িত্ব ও কর্তব্যের ব্যস্ততার মাঝেও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকর্মা দেবতার কাছে…

Read Full News

শহরের ব্যস্ততার মাঝে মানুষের একটু স্বস্তির জায়গা তৈরি করতেই বটতলা গান্ধীঘাট এলাকায় গড়ে উঠেছে নতুন পার্ক।

সেই পার্কের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার।মেয়রের সঙ্গে ছিলেন পৌরনিগমের অন্যান্য পদাধিকারীরাও। পরিদর্শনের সময় পার্কের পরিকাঠামো, পরিবেশ এবং নাগরিকদের সুবিধা-অসুবিধার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।নতুন এই পার্ককে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। শিশুদের খেলাধুলা থেকে শুরু করে বয়স্কদের অবসর কাটানোর জন্য জায়গাটি যাতে সুন্দর ও নিরাপদ পরিবেশে…

Read Full News

এক মুহূর্তের অসতর্কতা… আর তাতেই থেমে গেল চতুর্থ শ্রেণির পড়ুয়া আমেনা খাতুনের ছোট্ট জীবন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কথায় বাড়ির গবাদি পশুর ঘরে গিয়েছিল আমেনা। উদ্দেশ্য ছিল শুধু গবাদি পশুর বাঁধন খুলে দেওয়া। কিন্তু সেখানে আচমকাই বিষধর সাপের ছোবল। পায়ে দংশনের পর সামান্য ব্যথা অনুভব করে মাকে বিষয়টি জানিয়েছিল শিশুটি।পরিবারের সদস্যরা ছুটে গিয়ে গবাদি পশুর ঘরে একটি বিষধর সাপ দেখতে পান। সময় নষ্ট না করে আমেনাকে নিয়ে যাওয়া হয় কাঠালিয়া…

Read Full News

আজ দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতেছে গোটা রাজ্য। সকাল থেকেই বিভিন্ন যানবাহন মালিকদের গ্যারেজ, ওয়ার্কশপ থেকে শুরু করে সরকারি দপ্তর—সর্বত্র দেখা গেছে পূজার ব্যস্ততা।

যে হাত সারাবছর গাড়ি, যন্ত্রপাতি কিংবা বিভিন্ন সরঞ্জাম নিয়ে কাজ করে, বিশ্বকর্মা পূজার দিনে সেই কর্মযন্ত্রগুলোকেই সাজিয়ে-গুছিয়ে ভক্তিভরে পুজো করা হয়েছে। কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে গাড়ি, কোথাও আবার যন্ত্রপাতির সামনে জ্বালানো হয়েছে প্রদীপ।শুধু পুজো নয়, এই দিনটি যেন কর্মজীবী মানুষের পরিশ্রম ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাই ধর্মীয়…

Read Full News

ভোটের প্রচারে উঠল মানুষের দৈনন্দিন বঞ্চনার কথা, কাশারি আরএফ ভিলেজে সরব প্রার্থীরা

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভা কেন্দ্রের কাশারি আরএফ ভিলেজে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত প্রার্থী ও রাজনৈতিক কর্মীরা। ৪ নম্বর ওয়ার্ডের শবরপাড়া এবং ৩ নম্বর ওয়ার্ডের কর্ণমুনি পাড়া-বগাচতল এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তাঁরা।প্রচারে উপস্থিত ছিলেন প্রার্থী সঞ্জিত ত্রিপুরা, চিকন রায় ত্রিপুরা, কাইফ্রমগসহ সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক সুধন দাস,…

Read Full News

দোকানের পেছনের দেওয়াল ভেঙে চুরি, বিশালগড়ে আতঙ্কে ব্যবসায়ীরা

দোকান বন্ধ করে নিশ্চিন্তে বাড়ি ফিরেছিলেন ব্যবসায়ী। কিন্তু দু’দিন পর দোকান খুলতেই চোখে পড়ল ভয়াবহ চুরির চিহ্ন। বিশালগড় বিওসি সংলগ্ন সড়কের পাশের ঢাকেশ্বরী জুয়েলারিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।দোকানের মালিক গৌতম ধর জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। বুধবার ছিল দোকানের সাপ্তাহিক বন্ধ। বৃহস্পতিবার সকালে দোকানে এসে তিনি দেখতে পান, পেছনের দেওয়াল…

Read Full News

বিজনেস কনক্লেভ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, শিল্প ও বিনিয়োগে নতুন সম্ভাবনার আশা

ত্রিপুরায় শিল্প ও বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী করার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে বিজনেস কনক্লেভ। এই কনক্লেভকে ঘিরে রাজ্যে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা।মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, শুধু বিনিয়োগ আনা নয়, রাজ্যের যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও সরকারের অন্যতম লক্ষ্য। নতুন শিল্প ও ব্যবসায়িক উদ্যোগ গড়ে…

Read Full News

ভোরে স্কুটি চুরি, দুই ঘণ্টার মধ্যেই পুলিশের জালে দুই অভিযুক্ত!

বৃহস্পতিবার ভোরে মহারাজগঞ্জ বাজারে স্কুটি রেখে কাজে গিয়েছিলেন মালিক বিমল পোদ্দার। ফিরে এসে দেখেন, নেতাজি মূর্তির পাদদেশে রাখা তাঁর স্কুটিটি আর নেই। মুহূর্তেই দুশ্চিন্তায় পড়ে যান তিনি।ঘটনার পর আর দেরি না করে মহারাজগঞ্জ ফাঁড়িতে চুরির অভিযোগ জানান বিমলবাবু। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পূর্ব থানার পুলিশ।তদন্তে দ্রুত সূত্র মেলে। এরপর অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার…

Read Full News