Headlines

News Barta Tripura

কলকাতায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করে একগুচ্ছ পদক নিয়ে রাজ্যে ফিরলেন ত্রিপুরার ক্যারাটে খেলোয়াড়রা। তাঁদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত ক্রীড়ামহল এবং গর্বিত গোটা রাজ্য।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন এই উদীয়মান খেলোয়াড়রা। রাজ্যে ফিরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। খেলোয়াড়রা জানান, কঠোর অনুশীলন, কোচদের নিরলস পরিশ্রম এবং পরিবারের সহযোগিতাই এই সাফল্যের মূল চাবিকাঠি।কোচ ও অভিভাবকদের মতে, এই সাফল্য আগামী দিনে রাজ্যের আরও অনেক তরুণ-তরুণীকে ক্যারাটে ও অন্যান্য খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত…

Read Full News

জাতীয় সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নিম্নমানের কাজ এবং সাধারণ মানুষের দুর্ভোগের অভিযোগ তুলে সুবল সিং এলাকায় জাতীয় সড়কে বিক্ষোভে সামিল হলো সিপিআই(এম)। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাম নেতারা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, বামুটিয়া অঞ্চল সম্পাদক প্রার্থা দাস, বিধায়ক নয়ন সরকারসহ দলের অন্যান্য নেতৃত্ব।বক্তারা অভিযোগ করেন, জাতীয় সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে এবং বহু জায়গায় নিম্নমানের কাজের কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। এর জন্য কেন্দ্র…

Read Full News

আগামী ১০ আগস্ট সারা দেশব্যাপী সিআইটিইউর ডাকা ‘জেল ভরো’ আন্দোলনকে সফল করার লক্ষ্যে ধর্মনগরে শক্তি প্রদর্শন করল সংগঠনটি। ১১ দফা দাবি সনদের সমর্থনে বৃহস্পতিবার সিআইটিইউ ধর্মনগর জেলা কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়।

মিছিলটি সিপিআই(এম)-এর ধর্মনগর জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শ্রমিকদের বিভিন্ন দাবি বাস্তবায়নের পক্ষে এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ জেলা কমিটির নেতৃত্ব। এছাড়াও অংশ নেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক…

Read Full News

জিবি হাসপাতালের হোস্টেল-কাণ্ডে মানবাধিকার কমিশনের দ্বারস্থ আইনজীবীরা, নিরপেক্ষ তদন্তের দাবি

জিবি হাসপাতালের হোস্টেলকে ঘিরে আলোচিত ঘটনায় এবার সরব হলো আইনজীবী মহল। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং আক্রান্তদের মানবাধিকার সুরক্ষার দাবিতে তারা জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন।আইনজীবীদের বক্তব্য, বিষয়টি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও হোস্টেলের নিরাপত্তা, মানবিক মর্যাদা এবং আইনের শাসনের প্রশ্ন। তাই ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে…

Read Full News

বিজেপি–তিপ্রা মথার সমীকরণ নিয়ে সরব জিতেন্দ্র চৌধুরী, একাধিক ইস্যুতে সরকারের সমালোচনা

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপি–তিপ্রা মথার সম্পর্ক এবং জনস্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বিজেপি ও তিপ্রা মথার রাজনৈতিক সমীকরণ, রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি, জনজীবনের নানা সমস্যা এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা…

Read Full News

ক্রাশারে চুরির জাল ভাঙল কদমতলা পুলিশ, ধৃতের দেখানো পথে উদ্ধার লক্ষাধিক টাকার যন্ত্রাংশ

পাথর ভাঙার ক্রাশার থেকে একের পর এক মূল্যবান যন্ত্রাংশ উধাও হচ্ছিল। দীর্ঘদিন ধরে এই চুরির ঘটনায় ক্ষতির মুখে পড়ছিলেন ক্রাশার মালিকরা। শেষ পর্যন্ত নিজেরাই পাহারার ব্যবস্থা করেন, আর সেই উদ্যোগেই ধরা পড়ে যায় অভিযুক্ত।বুধবার উত্তর ত্রিপুরার কদমতলা থানার ঝেরঝেরী এলাকায় ইমদাদুর রহমানের ক্রাশার থেকে লোহার মূল্যবান যন্ত্রাংশ চুরি করার সময় হাতেনাতে আটক করা হয় আব্বাস…

Read Full News

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত, কদমতলায় চাঞ্চল্য

উত্তর ত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০২৬ নাবালিকাকে বাড়ির সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর নাবালিকার পরিবারের পক্ষ থেকে কদমতলা…

Read Full News

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও আন্দোলনের পথ ছাড়লেন না এসটিজিটি (STGT) চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে ফের রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন তারা। দ্রুত সমস্যার সমাধান এবং নিয়োগের নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবিতে সরব হন আন্দোলনকারীরা।

এদিকে, পরিস্থিতির প্রেক্ষিতে টিআরবিটির (TRBT) চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাকরি প্রার্থীদের উদ্দেশে বলেন, তাঁদের সমস্যার সমাধানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ চলছে। তিনি আশ্বাস দিয়ে জানান, আসন্ন দুর্গাপূজার আগেই যাতে এই জটিলতার একটি ইতিবাচক সমাধান বের করা যায়, সেই লক্ষ্যেই সবরকম চেষ্টা অব্যাহত রয়েছে।তবে এই আশ্বাসে আপাতত আন্দোলন প্রত্যাহারের ইঙ্গিত দেননি চাকরি প্রার্থীরা।…

Read Full News

সোনামুড়ায় রাতভর মোবাইল ডিউটিতে বড় সাফল্য, উদ্ধার বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ

সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় এনসি নগর সীমান্ত সড়ক এবং ধনপুর ইটভাটা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৪০ বোতল এসকাফ (ESKUF) কফ সিরাপ এবং ৪,৯০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।কোনও দাবিদার না থাকায় সমস্ত আইনি প্রক্রিয়া মেনে সামগ্রীগুলো অজ্ঞাত মালিকানাধীন (Unclaimed) হিসেবে জব্দ করা…

Read Full News

ত্রিপুরার কন্যা অস্মিতা দে-র ঐতিহাসিক সাফল্যকে অভিনব উপায়ে উদযাপন করলেন বালি শিল্পী কৃষ্ণ দেবনাথ।

হাওড়া নদীর পাড়ের পার্কে বালির ভাস্কর্যে তিনি ফুটিয়ে তুললেন অস্মিতার গৌরবময় মুহূর্ত। শিল্পকর্মটি দেখতে ভিড় করেন বহু মানুষ, যারা করতালি ও শুভেচ্ছায় সম্মান জানান রাজ্যের এই গর্বকে। শিল্পীর এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু একজন ক্রীড়াবিদকে অভিনন্দন জানানো নয়, বরং ত্রিপুরার প্রতিভা, পরিশ্রম ও সাফল্যের প্রতি গভীর শ্রদ্ধার এক সুন্দর নিদর্শন।

Read Full News