Headlines

News Barta Tripura

মাত্র ৬ দিনের নতুন গাড়ি, রাতেই খুলে নিয়ে গেল চাকা!

স্বপ্নের নতুন গাড়ি বাড়ির সামনে দাঁড় করিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন স্বপন দেববর্মা। কিন্তু ভোরে ঘুম থেকে উঠে যেন চোখের সামনে অন্ধকার নেমে আসে তাঁর। মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়িটির চাকা খুলে নিয়ে গেছে চোরের দল!ঘটনাটি ঘটেছে সিধাই থানাধীন শনি বাজার এলাকায়। জানা যায়, প্রতিদিনের মতো রাতেও নিজের বাড়ির সামনেই গাড়িটি রেখে ঘুমিয়ে…

Read Full News

আয়ুর্বেদিক দিবসে শ্রীনগর কালীবাড়িতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

স্বাস্থ্যসেবা যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না থাকে—এই ভাবনাকে সামনে রেখেই ১১তম আয়ুর্বেদিক দিবস উপলক্ষে শ্রীনগর কালীবাড়িতে আয়োজন করা হয় বিনামূল্যের মেগা হেলথ ক্যাম্প।শিবিরে এলাকার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকেই স্বাস্থ্য পরিষেবা নিতে বহু মানুষ শিবিরে উপস্থিত হন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আয়ুর্বেদের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন…

Read Full News

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মসংস্থানের দাবিতে পথে ‘আমরা বাঙালি’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া দাম—সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের দাবিও দীর্ঘদিনের। এই দুই ইস্যুকে সামনে রেখে এবার পথে নামল ‘আমরা বাঙালি’ দল।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সাধারণ মানুষের স্বার্থে কার্যকর পদক্ষেপের দাবিতে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় বিক্ষোভ কর্মসূচি। কর্মসূচিতে অংশ নেওয়া দলীয় কর্মী-সমর্থকরা বিভিন্ন স্লোগান তুলে নিজেদের…

Read Full News

🛺 শহরেও নিরাপদ নয় অটো! সিসিটিভিতে ধরা পড়ল চুরির দৃশ্য

রাতের অন্ধকারে বাড়ির সামনে বা রাস্তার পাশে রাখা গাড়ি-অটোও যে চোরের নজর এড়াচ্ছে না, ফের মিলল তারই প্রমাণ। আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি ব্যাটারি চালিত অটো চুরির অভিযোগ উঠেছে।জানা গেছে, অন্যান্য দিনের মতো অটোটি নির্দিষ্ট জায়গায় রাখা ছিল। কিন্তু কিছু সময় পর দেখা যায়, অটোটি আর সেখানে নেই। বিষয়টি বুঝতে পেরে খোঁজ শুরু করেন মালিক। পরে…

Read Full News

নগদ ৪০ লাখ টাকা, গাড়িতে পাঁচজন—কমলপুরে নাকা চেকিংয়ে চাঞ্চল্য!

শনিবার রাত। দুর্গা চৌমুহনী এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। ঠিক সেই সময় ধর্মনগর থেকে আগরতলাগামী একটি বোলেরো গাড়িকে ঘিরে পুলিশের সন্দেহ তৈরি হয়। গাড়িটি থামিয়ে শুরু হয় তল্লাশি। আর তাতেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় নগদ ৪০ লক্ষ টাকা।গাড়িতে থাকা পাঁচজনকেই আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে বলে জানা গেছে।…

Read Full News

দূর গ্রামের মানুষের পাশে অসম রাইফেলস, চিকিৎসা শিবিরে উপকৃত ৫০০ গ্রামবাসী

দুর্গম পাহাড়ি গ্রামের মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ফের মানবিক উদ্যোগ নিল অসম রাইফেলস। Civic Action Programme 2026-27-এর আওতায় ১৯ সেপ্টেম্বর ডিমা হাসাও জেলার লাইসঙে আয়োজন করা হয় মেডিক্যাল ক্যাম্প।লাইসঙ, লেইকে-সহ আশপাশের গ্রামের বাসিন্দাদের জন্য এই শিবিরে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা, সাধারণ রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি,…

Read Full News

পাহাড়পুর সীমান্ত সড়কে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে সোনামুড়া থানার পুলিশ

রাতের অন্ধকারে পাচারের আগেই পুলিশের নজরে পড়ল বিপুল পরিমাণ শুকনো গাঁজা। পাহাড়পুর সীমান্ত সড়কের বিভিন্ন এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় মোট ৪৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, টহল চলাকালীন সন্দেহজনকভাবে পড়ে থাকা গাঁজার প্যাকেটগুলির সন্ধান মেলে। এরপর আইন অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া গাঁজার…

Read Full News

ভিলেজ কমিটি নির্বাচন সামনে রেখে প্রার্থীদের সমর্থনে CPI(ML)-এর সাংবাদিক সম্মেলন

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রার্থীদের সমর্থনে মাঠে নামল সিপিআই(এমএল)।শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সিপিআই(এমএল) রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার। এদিন নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।সাংবাদিক সম্মেলনে ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে দলের অবস্থান ও প্রার্থীদের বিভিন্ন বিষয় তুলে ধরেন পার্থ কর্মকার। পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে দলীয় প্রার্থীদের…

Read Full News

রাধানগরে পথচারী বৃদ্ধাকে ধাক্কা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

রাস্তা দিয়ে নিজের মতো করে হেঁটে যাচ্ছিলেন এক বয়স্ক মহিলা। হঠাৎ রাধানগর এলাকায় নাম্বারবিহীন মালবোঝাই একটি টমটম ধাক্কা দিলে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে টমটমটি এবং চালককে আটক করে পূর্ব আগরতলা…

Read Full News

দুর্গাপুজোর প্রস্তুতিতে খুঁটি পূজা, পরিবেশ রক্ষার বার্তাও শান্তি সংঘের

পুজোর আর মাত্র কয়েকটা দিন। চারপাশে যখন ধীরে ধীরে উৎসবের আবহ তৈরি হচ্ছে, তখনই দুর্গোৎসবের প্রস্তুতিতে আনুষ্ঠানিকভাবে পা রাখল কালীটিলা, ভট্টপুকুরের শান্তি সংঘ।শনিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ক্লাবের খুঁটি পূজা। এই খুঁটি পূজার মাধ্যমেই এবারের দুর্গাপুজোর প্রস্তুতির শুভ সূচনা করা হয়।তবে শুধু উৎসবের আনন্দ নয়, সমাজ ও পরিবেশের প্রতিও দায়বদ্ধতার বার্তা দিতে খুঁটি…

Read Full News