Headlines

আজ দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতেছে গোটা রাজ্য। সকাল থেকেই বিভিন্ন যানবাহন মালিকদের গ্যারেজ, ওয়ার্কশপ থেকে শুরু করে সরকারি দপ্তর—সর্বত্র দেখা গেছে পূজার ব্যস্ততা।

যে হাত সারাবছর গাড়ি, যন্ত্রপাতি কিংবা বিভিন্ন সরঞ্জাম নিয়ে কাজ করে, বিশ্বকর্মা পূজার দিনে সেই কর্মযন্ত্রগুলোকেই সাজিয়ে-গুছিয়ে ভক্তিভরে পুজো করা হয়েছে। কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে গাড়ি, কোথাও আবার যন্ত্রপাতির সামনে জ্বালানো হয়েছে প্রদীপ।শুধু পুজো নয়, এই দিনটি যেন কর্মজীবী মানুষের পরিশ্রম ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাই ধর্মীয় আবহের পাশাপাশি দেখা গেছে উৎসবের আনন্দও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *