Headlines

ভোরে স্কুটি চুরি, দুই ঘণ্টার মধ্যেই পুলিশের জালে দুই অভিযুক্ত!

বৃহস্পতিবার ভোরে মহারাজগঞ্জ বাজারে স্কুটি রেখে কাজে গিয়েছিলেন মালিক বিমল পোদ্দার। ফিরে এসে দেখেন, নেতাজি মূর্তির পাদদেশে রাখা তাঁর স্কুটিটি আর নেই। মুহূর্তেই দুশ্চিন্তায় পড়ে যান তিনি।ঘটনার পর আর দেরি না করে মহারাজগঞ্জ ফাঁড়িতে চুরির অভিযোগ জানান বিমলবাবু। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পূর্ব থানার পুলিশ।তদন্তে দ্রুত সূত্র মেলে। এরপর অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যেই আর.কে.নগর এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করা হয়। একইসঙ্গে উদ্ধার করা হয় চুরি যাওয়া স্কুটিটিও।এদিকে চুরি ও অবৈধ মদের বিরুদ্ধে পৃথক অভিযানেও সাফল্য পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে ২৩০ বোতল বিলিতি মদসহ আরও দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।শুধু তাই নয়, চন্দ্রপুর এলাকা থেকে চুরি যাওয়া তিনটি জলের মোটরও উদ্ধার করেছে পুলিশ।একদিনে একাধিক অভিযানে পুলিশের এই তৎপরতায় চুরি ও অবৈধ মদের কারবারের বিরুদ্ধে কড়া বার্তা গেল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, আটক চারজনকেই বৃহস্পতিবার আদালতে তোলা হবে।স্কুটি ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে মালিকের পরিবারে। আর দ্রুত অভিযানে পুলিশের সাফল্য নিয়ে এলাকাতেও তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *