উদয়পুরে ফের দুঃসাহসিক চুরি, আতঙ্কে বাসিন্দারা।
এবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে অল্প দূরত্বে মহাদেব দিঘীর পূর্ব পাড়ে শিক্ষক বিপ্লব সাহার বাড়িতে চোরের হানা। পরিবারের অনুপস্থিতির সুযোগে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি তছনছ করে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ…
