Headlines

সন্তান থেকেও নিঃসঙ্গ প্রবীণ মায়েরা, পাশে দাঁড়াল স্বপ্ননীড় রিয়েলেটরস

জীবনের শেষ প্রান্তে এসে অনেকেরই প্রয়োজন হয় একটু আপনজনের সঙ্গ, কিছুটা ভালোবাসা আর সহযোগিতার। কিন্তু সন্তান থাকা সত্ত্বেও সেই সঙ্গ থেকে বঞ্চিত বহু প্রবীণ মা আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে। তাঁদের মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্যেই মানবিক উদ্যোগ নিল সেকেরকোটের স্বপ্ননীড় রিয়েলেটরস।রবিবার বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিক প্রবীণ মায়েদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থার কর্মকর্তারা। দৈনন্দিন প্রয়োজনের সামগ্রী হাতে পেয়ে আবাসিকদের মধ্যেও দেখা যায় খুশির আবহ।সংস্থার কর্মকর্তারা জানান, সমাজের এমন অনেক প্রবীণ মানুষ রয়েছেন, যাঁদের সন্তান থাকা সত্ত্বেও জীবনের শেষ সময়ে পাশে থাকার মতো কেউ নেই। নানা পরিস্থিতিতে তাঁদের বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়েছে। সেই সমস্ত মায়েদের কথা মাথায় রেখেই তাঁদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ।তাঁদের কথায়, এটি হয়তো খুব বড় কোনও আয়োজন নয়, কিন্তু প্রবীণ মায়েদের মুখে এক মুহূর্তের হাসি এবং তাঁদের মনে কিছুটা আপনজনের অনুভূতি তৈরি করতে পারাই এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।শুধু খাদ্যসামগ্রী বিতরণ নয়, ভালোবাসা ও মানবিকতার হাত বাড়িয়ে দেওয়াকেই এই কর্মসূচির মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরেন তাঁরা। আগামী দিনেও সমাজের অসহায় ও প্রবীণ মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে স্বপ্ননীড় রিয়েলেটরস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *