Headlines

সংসার-সন্তান ফেলে অন্য মহিলার সঙ্গে থাকার অভিযোগ, বিচার চেয়ে থানায় স্ত্রী

১৬ বছরের দাম্পত্য জীবন। দুই সন্তানকে ঘিরে সংসারও চলছিল। কিন্তু স্বামীর আচরণে গত কয়েক বছর ধরেই বদল লক্ষ্য করছিলেন স্ত্রী। অভিযোগ, অন্য এক মহিলার সঙ্গে স্বামীর সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ ধীরে ধীরে আরও গভীর হয়।অভিযোগকারী তেলিয়ামুড়ার চার বিল এলাকার বাসিন্দা বিনা দেবনাথের দাবি, প্রায় ১৬ বছর আগে একই এলাকার অর্জুন বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে। গত তিন-চার বছর ধরে স্বামীর চালচলনে পরিবর্তন লক্ষ্য করেন তিনি এবং অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারেন বলে অভিযোগ।বিনা দেবনাথের আরও অভিযোগ, সম্প্রতি ছত্তিশগড়ে কর্মরত স্বামী দু-তিন মাস আগে ছুটি নিয়ে রাজ্যে আসেন। কিন্তু বাড়িতে না ফিরে সরাসরি ওই মহিলার বাড়িতে চলে যান বলে তাঁর দাবি।এ ঘটনায় দুই সন্তানকে নিয়ে কার্যত অসহায় হয়ে পড়েছেন বলে জানিয়েছেন বিনা দেবনাথ। স্বামীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা ও ন্যায়বিচারের দাবিতে তিনি পশ্চিম মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন।সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর। পুলিশের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন অভিযোগকারী স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *