Headlines

সম্মেলনের আগে মানবিক উদ্যোগ, TGEA কার্যালয়ে স্বেচ্ছা রক্তদান শিবির

সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরল TGEA। সংগঠনের ৫৪তম কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে আগরতলায় TGEA-এর কার্যালয়ে আয়োজন করা হয় স্বেচ্ছা রক্তদান শিবিরের।রবিবার আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তের প্রয়োজন মেটাতে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ঘিরে আয়োজকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। সম্মেলনের প্রস্তুতির পাশাপাশি এমন সামাজিক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।আয়োজকদের বক্তব্য, একজনের দান করা রক্ত সংকটময় সময়ে অন্য একজনের জীবনে নতুন আশার আলো দেখাতে পারে। সেই মানবিক ভাবনাকেই সামনে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *