শনিবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনু হলিক্রস রোডে আচমকাই ঘটে দুর্ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় বিরেশ রিয়াং (৩১) নামে এক পথচারীকে একটি বাইক ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন নতুনবাজার এলাকার বাসিন্দা বিরেশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার দমকল বাহিনী। আহত যুবককে উদ্ধার করে তড়িঘড়ি শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এদিকে দুর্ঘটনার পর থেকেই বাইকটির খোঁজে তৎপর হয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। বাইকটির চালক কে ছিলেন এবং ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।এক মুহূর্তের অসাবধানতায় রাস্তায় ছিটকে পড়া বিরেশের দ্রুত সুস্থতা কামনা করছেন পরিজন ও স্থানীয়রা।
বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়লেন পথচারী, গুরুতর আহত যুবক
