সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকের মারধরের অভিযোগে সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে।
আহত ছাত্র বিকাশ ত্রিপুরার পরিবারের দাবি, গত ১১ আগস্ট ক্লাস চলাকালীন একটি বিষয়কে কেন্দ্র করে কম্পিউটার শিক্ষক প্রতীক চক্রবর্তী তাকে বেত দিয়ে মারধর করেন।পরিবারের অভিযোগ, ঘটনার পর প্রচণ্ড ব্যথায় সারারাত ঘুমাতে পারেনি বিকাশ। পরদিন তাকে নিয়ে স্কুলে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের জানানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি…
