শ্রীনগরে ফের দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী; পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
শ্রীনগর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ ক্রমশ বাড়ছে। কয়েকদিন আগেই আনন্দনগর গার্লস হোস্টেল এবং আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চোরের হানায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।এবার চুরির ঘটনা ঘটেছে আনন্দনগর পাঁচ নম্বর পাড়ায়। অভিযোগ, শুক্রবার গভীর রাতে স্কুলশিক্ষক বোপেশ দেবনাথের বাড়িতে…
