বিভিন্ন জনস্বার্থমূলক ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানী আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় তিন ঘণ্টাব্যাপী গণ-অবস্থান কর্মসূচি পালন করল ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন (TYF)-এর কেন্দ্রীয় কমিটি।কর্মসূচিতে বিপুল সংখ্যক সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। অবস্থান মঞ্চ থেকে সংগঠনের নেতারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন, দীর্ঘদিন ধরে উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার এখনও কোনও কার্যকর সমাধান হয়নি। তাই অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।গণ-অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন TYF-এর সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। তিনি বলেন, আদিবাসী সমাজের শিক্ষা, কর্মসংস্থান, মৌলিক পরিষেবা ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে এই দাবিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তিনি।কর্মসূচি চলাকালীন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
৭ দফা দাবিতে রাজধানীতে TYF-এর তিন ঘণ্টার গণ-অবস্থান, দ্রুত পদক্ষেপের দাবি
