Headlines

সাত সকালে শান্তির বাজারে রক্তাক্ত দুর্ঘটনা! রড বোঝাই বোলেরোর ধাক্কায় আশঙ্কাজনক বাইক আরোহী

শান্তির বাজারে সাত সকালেই ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি দ্রুতগতির রড বোঝাই বোলেরোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ শান্তির বাজারের অনুকূল ঠাকুর আশ্রমের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, TR-08-D-1737 নম্বরের একটি রড বোঝাই বোলেরো গাড়ি…

Read Full News

মূল্যবৃদ্ধি ও নাগরিক সমস্যা নিয়ে কৃষ্ণনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৯ জুন: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, পেট্রোল-ডিজেলের বাড়তি দাম এবং এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সোমবার বিক্ষোভ মিছিল করে সিপিআই(এম)-এর কৃষ্ণনগর অঞ্চল কমিটি।আগরতলার প্রগতি স্কুল রোড এলাকা থেকে শুরু হওয়া মিছিলে দলের নেতা-কর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং অন্যান্য নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষ…

Read Full News

স্নানযাত্রা উপলক্ষে আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে ভক্তদের ঢল

আগরতলা, ২৯ জুন: স্নানযাত্রা উৎসবকে ঘিরে সোমবার আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। ভোর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত মন্দিরে এসে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন ও পূজা-অর্চনায় অংশ নেন।ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে স্নানযাত্রা উদযাপিত হয়। মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের সুবিধার্থে মন্দির কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং…

Read Full News

সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠান আগামীকাল, থাকছে সাংস্কৃতিক পরিবেশনা

আগরতলা, ২৯ জুন: যুব উন্নয়নকে উৎসাহিত করতে আয়োজিত সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠান আগামীকাল, ৩০ জুন, আগরতলার শহীদ ভগত সিং যুব আবাসের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে।সকাল ১০টা ১৫ মিনিট থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পাশাপাশি প্রশিক্ষণ শিবিরের সমাপনী ভাষণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।তথ্য ও সংস্কৃতি…

Read Full News

শিক্ষিকার বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা, জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের

বিশ্রামগঞ্জ, ২৯ জুন: প্রিয় শিক্ষিকার বদলির সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা।বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, ইংরেজি বিষয়ের শিক্ষিকা তানিয়া সাহার বদলির নির্দেশে তাদের পড়াশোনার ক্ষতি হবে। তাই অবিলম্বে এই বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানায় তারা।ছাত্রছাত্রীরা স্পষ্ট জানিয়ে দেয়, দিনের…

Read Full News

পরিসংখ্যানই উন্নয়নের ভিত্তি, আগরতলায় পালিত হলো ২০তম পরিসংখ্যান দিবস

আগরতলা, ২৯ জুন: উন্নয়ন পরিকল্পনা ও সঠিক নীতিনির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরতে ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের উদ্যোগে সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে পালিত হলো ২০তম পরিসংখ্যান দিবস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের জনগণনা পরিচালক আইএএস রতন বিশ্বাস, অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের পরিচালক আইএএস দেবানন্দ রিয়াং, সহ-অধিকর্তা এস. দেব রায় এবং অধিদপ্তরের অন্যান্য আধিকারিক ও…

Read Full News

জিরানিয়া ল’ কলেজে নারীর অধিকার নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সেমিনার। “ভারতে নারীর অধিকার সংরক্ষণ: সাংবিধানিক, আইনি ও সামাজিক দৃষ্টিভঙ্গি” শীর্ষক এই আলোচনায় অংশ নেন শিক্ষক, আইন বিশেষজ্ঞ এবং পড়ুয়ারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মিল্টন কুমার আচার্য। তিনি বলেন, ভারতের সংবিধান নারীদের অধিকার রক্ষায় শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। তবে শুধু আইন থাকলেই হবে না, সেই আইন সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।বক্তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, গার্হস্থ্য হিংসা, পণপ্রথা,…

Read Full News

রামনগরের মর্মান্তিক গ্যাস বিস্ফোরণে নিহত সুব্রজিৎ চৌধুরীর বাড়িতে পৌঁছালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দ।

শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন আশীষ কুমার সাহা। এই কঠিন সময়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনায় একজন পরিবারের সদস্যকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।পরিবারের সাহস ও মানসিক শক্তি কামনা করার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবিও জানান…

Read Full News

‘এক ফোঁটা টিকাই নিরাপদ ভবিষ্যৎ’—রাজ্যে পালস পোলিও কর্মসূচির শুভ সূচনা

আগরতলা, ২৮ জুন: শিশুদের পোলিওমুক্ত ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় টিকাকরণ দিবস (পালস পোলিও দিবস)-২০২৬ উপলক্ষে রাজ্যস্তরীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিম ভুবনবন ইউপিএইচসি-তে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পোলিও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক, স্বাস্থ্যকর্মী এবং…

Read Full News

হাওড়া নদী থেকে উদ্ধার রমজান আলীর দেহ, খুনের অভিযোগে চাঞ্চল্য

হাওড়া নদী থেকে রমজান আলী নামে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে এবং…

Read Full News