দুই ছোট সন্তানকে বুকে আগলে কখনও থানায়, কখনও জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরেও ন্যায়বিচার পাননি বলে অভিযোগ রাজু মিয়ার স্ত্রীর। তাঁর দাবি, ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পর্যন্ত প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।নিহত রাজু মিয়ার বাড়ি বিশ্রামগঞ্জের লুনথাইছড়া এলাকায়। অভিযোগ, চুরাইবাড়িতে পারিবারিক অশান্তির জেরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় শাশুড়ির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা।স্বামীকে হারিয়ে এখন দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে রাজু মিয়ার স্ত্রীর। তাঁর একটাই প্রশ্ন—”আমরা কি বিচার পাব না?” তিনি দাবি করেন, প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানিয়েও এখনও পর্যন্ত সন্তোষজনক কোনও পদক্ষেপ দেখতে পাননি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
দুই সন্তানের বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ! অভিযুক্ত শাশুড়ি, তবুও মিলছে না বিচার—এমনই অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়লেন নিহতের স্ত্রী।
