Headlines

চুরি যাওয়ার পরও মালিকের কাছে ফিরল বাইক-স্কুটি, ট্রাফিক পুলিশের অভিযানে মিলল হারানো সম্পদ

কেউ ভাবেননি, চুরি হয়ে যাওয়া প্রিয় বাইক ও স্কুটি আবারও ফিরে পাবেন মালিকরা। বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে আগরতলা শহরে ট্রাফিক পুলিশের অভিযানের মধ্যেই মিলল এই দুই হারানো যানবাহন।জানা যায়, গত বছরের ১২ ফেব্রুয়ারি করবুকের বিজয়রাম রিয়াং তাঁর পালসার বাইক চুরির অভিযোগ থানায় নথিভুক্ত করেছিলেন। অন্যদিকে, গত বছরের ২৫ জুলাই আগরতলার বাসিন্দা নারায়ণ আচার্য তাঁর স্কুটি চুরির অভিযোগ দায়ের করেন।সম্প্রতি আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে একাধিক যানবাহনের সঙ্গে ওই পালসার বাইক ও স্কুটিটিও বাজেয়াপ্ত করে ট্রাফিক পুলিশ। পরে নথিপত্র যাচাই করে মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, এগুলিই দীর্ঘদিন আগে চুরি হয়ে যাওয়া তাদের যানবাহন।অবশেষে বৃহস্পতিবার আগরতলা ট্রাফিক ভবনে এক আবেগঘন মুহূর্তে ট্রাফিকের ডিএসপি বিজয় দাস চুরি যাওয়া বাইক ও স্কুটিটি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘ অপেক্ষার পর নিজেদের হারানো যানবাহন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মালিকরা।এই ঘটনায় ফের প্রমাণ হল, একটি সাধারণ ট্রাফিক অভিযানও কখনও কখনও মানুষের হারিয়ে যাওয়া সম্পদ ও আশাকে ফিরিয়ে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *