প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালার সূচনা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অ্যাপোলো কলই, ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ড. বিধান ভৌমিক, আয়ুষ্মান ভারত প্রকল্পের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুকান্ত ঘোষ, আইটি কাম ডাটা ম্যানেজার বিজন দত্ত, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার ও ইনচার্জ অভিজিৎ দাসসহ অন্যান্যরা।কর্মশালায় সংশ্লিষ্ট কর্মীদের আইটি পোর্টাল পরিচালনা, ক্লেম প্রক্রিয়াকরণ ও যাচাই, ক্লেম অ্যাডজুডিকেশন এবং পিএম-রাহাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রকল্পের পরিষেবা যাতে আরও দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ার পাশাপাশি অনলাইন ব্যবস্থাপনা ও প্রকল্পের নিয়মকানুন সম্পর্কে তাঁদের আরও সুস্পষ্ট ধারণা তৈরি হবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার পথ আরও সহজ করতেই এমন প্রশিক্ষণ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আয়োজকরা।
আমবাসার পিআরটিআই কনফারেন্স হলে আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
