Headlines

‘নিপুণ ত্রিপুরা’ মিশনে শিখন-ফল উন্নয়নের উদ্যোগ, সাব্রুমে এক মাসের বিশেষ শিক্ষণ কর্মসূচি

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও গণনাদক্ষতা আরও উন্নত করার লক্ষ্যে ‘নিপুণ ত্রিপুরা’ মিশনের অধীনে সাব্রুম জে.বি. স্কুলে শুরু হয়েছে এক মাসব্যাপী বিশেষ শিক্ষণ কার্যক্রম। বালবাটিকা থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিখন-সংক্রান্ত ঘাটতি চিহ্নিত করে তাদের শেখার মান উন্নয়নই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।স্কুল শিক্ষা দপ্তর, ত্রিপুরার উদ্যোগে এবং সাব্রুম আই/এস-এর অধীন সাব্রুম জে.বি. স্কুলে ১০ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি আগামী ১০ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন বিভিন্ন শিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক দিলীপ দাস, ভারপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক রঞ্জন দেবনাথ, বিদ্যালয় পরিদর্শক জার্নাং মগ, সমাজসেবী চন্দন রায় চৌধুরী, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারপারসন সুমন দে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব বসাকসহ অন্যান্য অতিথিরা।বক্তারা বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও গণনাদক্ষতা অর্জন ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি গড়ে তোলে। তাই ‘নিপুণ ত্রিপুরা’ মিশনের মতো উদ্যোগ শিক্ষার্থীদের শিখন-ফল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার ওপরও জোর দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *