এদিকে, পরিস্থিতির প্রেক্ষিতে টিআরবিটির (TRBT) চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাকরি প্রার্থীদের উদ্দেশে বলেন, তাঁদের সমস্যার সমাধানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ চলছে। তিনি আশ্বাস দিয়ে জানান, আসন্ন দুর্গাপূজার আগেই যাতে এই জটিলতার একটি ইতিবাচক সমাধান বের করা যায়, সেই লক্ষ্যেই সবরকম চেষ্টা অব্যাহত রয়েছে।তবে এই আশ্বাসে আপাতত আন্দোলন প্রত্যাহারের ইঙ্গিত দেননি চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, লিখিত ও কার্যকর সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও আন্দোলনের পথ ছাড়লেন না এসটিজিটি (STGT) চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে ফের রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন তারা। দ্রুত সমস্যার সমাধান এবং নিয়োগের নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবিতে সরব হন আন্দোলনকারীরা।
