হাইকোর্টের হস্তক্ষেপের পর এফআইআর নথিভুক্ত, সাসপেন্ড এয়ারপোর্ট থানার ওসি
আগরতলা, ৩০ জুলাই: থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও এফআইআর নথিভুক্ত না হওয়ার অভিযোগ ঘিরে দায়ের হওয়া মামলায় হাইকোর্টের হস্তক্ষেপের পর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে অবশেষে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত দেবকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে বলে আদালতে জানানো হয়েছে।মামলার নথি…
