আট বছর পর রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর রামনগরের রাস্তায় ফের শক্তি প্রদর্শন করল ডিওয়াইএফআই রামনগর লোকাল কমিটি। বুধবার সকালে কের চৌহমনী থেকে শুরু হওয়া যুব মিছিলটি রামনগরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় কের চৌহমনীতে এসে শেষ হয়। স্লোগানে মুখরিত এই মিছিলে বিপুল সংখ্যক যুবক-যুবতীর অংশগ্রহণ নজর কেড়েছে।ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণতান্ত্রিক…
