Headlines

তেলের ট্যাংকারে লুকিয়ে ফেনসিডিল পাচার! ১৪২ বোতল উদ্ধার, আটক চালক

খোয়াইয়ের বাইজালবাড়িতে ফের পুলিশের নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ির তেলের ট্যাংকারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ১৪২ বোতল ফেনসিডিল। ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ।জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে একটি বিলাসবহুল মারুতি গাড়ির মাধ্যমে নেশাজাতীয় সামগ্রী পাচারের খবর পাচ্ছিল বাইজালবাড়ি থানার পুলিশ। সেই সূত্র ধরেই নজরদারি বাড়ানো হয়।রবিবার ফের পাচারের খবর পেয়ে ওসি সমরেশ চাকমা ও সেকেন্ড ওসি তিলক জমাতিয়ার নেতৃত্বে বেলফাং নাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় TR 01 CH 0592 নম্বরের গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশের নজরে আসে তেলের ট্যাংকার। সেখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় ১৪২ বোতল ফেনসিডিল।এরপর গাড়ি ও ফেনসিডিল বাজেয়াপ্ত করে চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে। সোমবার তাকে খোয়াই জেলা ও দায়রা আদালতে পেশ করার কথা রয়েছে।তবে এই পাচারের নেপথ্যে আর কারা রয়েছে, কোথা থেকে মাদক আনা হচ্ছিল এবং কোথায় তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *