Headlines

রাজনৈতিক পরিচয়ই কি হামলার কারণ? সিধাই মোহনপুরে দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ

রাজনৈতিক মতাদর্শের জেরে ফের উত্তপ্ত সিধাই মোহনপুর। অভিযোগ, সিপিআইএমের সঙ্গে যুক্ত থাকার কারণে এক দম্পতির উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর জখম হন বলে দাবি।ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগের তীর শাসকদল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগের সত্যতা এবং হামলার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।ঘটনাকে কেন্দ্র করে…

Read Full News

টায়ার জ্বালিয়ে ৭২ ঘণ্টার অবরোধ, ফের থমকে গেল আসাম–আগরতলা জাতীয় সড়ক

১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফের উত্তপ্ত ত্রিপুরার রাজপথ। শুক্রবার ভোর থেকেই বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় আসাম–আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেন আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির কর্মী-সমর্থকরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুরু হওয়া এই অবরোধকে ঘিরে সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।দাবি আদায়ের চাপ বাড়াতে জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। মুহূর্তের মধ্যেই সড়কে যান চলাচল…

Read Full News

SIR থেকে পরিবেশ—সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে সরব জিতেন্দ্র চৌধুরী

SIR বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেন কোনও বিভ্রান্তি তৈরি না হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশনকে আরও স্পষ্ট ভূমিকা নেওয়ার দাবি জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।তাঁর বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে SIR-এর কাজ শেষ করা হলেও প্রকৃত কোনও ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে। বিশেষ করে ভোটারদের অধিকার সুরক্ষিত…

Read Full News

🌾 কৃষকের পাশে বিরোধী নেতৃত্ব, যোগেন্দ্রনগরে বৈঠক

যোগেন্দ্রনগরে পরমেশ্বর দাসের বাড়িতে কৃষকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন বিরোধী দলনেতাসহ কৃষক সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব।কৃষকদের বিভিন্ন সমস্যা, তাঁদের দাবি-দাওয়া এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা যে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলি নেতৃত্বের সামনে তুলে ধরেন উপস্থিত কৃষকরা।কৃষকদের বক্তব্য মন দিয়ে শোনেন বিরোধী দলনেতা ও কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁদের…

Read Full News

🎓 শিক্ষার উৎকর্ষ উদযাপনে আগরতলায় ‘AAGAM 6.0’

আগামী ৩ সেপ্টেম্বর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলার বিশেষ অনুষ্ঠান “AAGAM 6.0 – A Grand Celebration of Excellence”।শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা-প্রতিষ্ঠানের সাফল্যকে এক মঞ্চে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে থাকছে আন্তঃরাজ্য বিজ্ঞান অলিম্পিয়াড Numerica 6.0, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষকদের সম্মাননা…

Read Full News

শিক্ষক দিবসের আগেই ‘শিক্ষক’ বড় দাদারা, ছোটদের পড়াচ্ছে বড় ক্লাসের পড়ুয়ারা

শিক্ষক দিবস মানেই শুধু শিক্ষকদের সম্মান জানানো নয়, তাঁদের কাজকে একটু কাছ থেকে অনুভব করাও। সেই ভাবনাতেই অভিনব উদ্যোগ দেখা গেল রাজধানী আগরতলার বনেদি শিক্ষা প্রতিষ্ঠান নেতাজী সুভাষ চন্দ্র বিদ্যানিকেতনে।৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসকে সামনে রেখে স্কুলের বড় ক্লাসের ছাত্র-ছাত্রীরা একদিনের জন্য ছোট ক্লাসের পড়ুয়াদের শিক্ষক হয়ে উঠেছে। নিজেদের পরিচিত শ্রেণিকক্ষেই ছোটদের পড়াচ্ছে তারা, বুঝিয়ে দিচ্ছে…

Read Full News

বাদরপুরে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ২.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাদকের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল অসম রাইফেলস। শ্রীভূমি পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে শ্রীভূমি জেলার বাদরপুর এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার ওজন প্রায় ১.৪ কেজি। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা।অভিযানের সময় মাদক…

Read Full News

১০ বছর ধরে ছেলের হাতে নির্যাতনের অভিযোগ! শেষমেশ নিজের ঘর থেকেই বের করে দেওয়া হলো বৃদ্ধা মাকে

একজন মা, যিনি নিজের সন্তানকে কোলে-পিঠে করে বড় করেছেন, জীবনের সমস্ত স্বপ্ন-আশা জুড়ে দেখেছেন সন্তানের ভবিষ্যৎ। অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানই যদি হয়ে ওঠে মায়ের ভয়ের কারণ—তাহলে এর চেয়ে কষ্টের আর কী হতে পারে?এমনই এক হৃদয়বিদারক অভিযোগ উঠেছে আমতলী থানার অন্তর্গত দক্ষিণ বাধারঘাট চারিপাড়া, নবদিগন্ত ক্লাব সংলগ্ন এলাকায়। ষাটোর্ধ্ব বিধবা লক্ষ্মী রানী সরকারের…

Read Full News

জিবি হাসপাতালে ফের রোগী মৃত্যুর অভিযোগ! ৮ মাসের সন্তানকে রেখে না ফেরার দেশে মন্টি ভৌমিক

মাত্র আট মাসের সন্তান। মায়ের স্নেহ-আদরেই যার পৃথিবীটা এখনও গড়ে ওঠার কথা। কিন্তু সেই শিশুটিকেই মায়ের মমতা থেকে বঞ্চিত করে চিরবিদায় নিলেন মন্টি ভৌমিক।জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্টি ভৌমিকের মৃত্যু ঘিরে নতুন করে উঠেছে হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন। পরিবারের অভিযোগ, চিকিৎসা ও পরিষেবা নিয়ে একাধিক সমস্যা ছিল। শেষ পর্যন্ত প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার।মৃতা মন্টি ভৌমিকের…

Read Full News

ক্লাস চলাকালীন একের পর এক পড়ুয়া অসুস্থ, আতঙ্ক বিলোনিয়ার স্কুলে

বুধবার দুপুরে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে একের পর এক পড়ুয়া। শ্বাসকষ্ট, বুক জ্বালাপোড়া, হাত-পা খিঁচে যাওয়া—এমন নানা উপসর্গ নিয়ে সপ্তম শ্রেণির প্রায় ১৩ জন ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া হাসপাতালে। তাদের মধ্যে একজন ছাত্র এবং বাকিরা ছাত্রী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ে বিদ্যালয় চত্বরে আতঙ্ক ছড়িয়ে…

Read Full News