Headlines

মেরিট লিস্ট প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে TRBT চেয়ারম্যানের দ্বারস্থ TET পরীক্ষার্থীরা

নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন টেট পরীক্ষার্থীরা। মেরিট লিস্ট দ্রুত প্রকাশ এবং দীর্ঘদিন ধরে চলা নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করার দাবিতে শিক্ষা ভবনে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করেন একদল পরীক্ষার্থী।পরীক্ষার্থীদের বক্তব্য, যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাই দ্রুত মেরিট লিস্ট প্রকাশ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন পরীক্ষার্থীরা। এখন তাঁদের দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়োগের অপেক্ষার অবসান ঘটানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *