Headlines

পুলিশ সুপার ও জেলা শাসকের অফিসের পেছনেই মহিলাকে মারধরের অভিযোগ, চাঞ্চল্য বিশ্রামগঞ্জে

খোদ পুলিশ সুপার ও জেলা শাসকের কার্যালয়ের পেছনে এক মহিলার উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ থানা এলাকায়। ঘটনায় সহিদ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।অভিযোগ, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে ওই মহিলার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই মহিলার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।সবচেয়ে উদ্বেগের বিষয়, প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যালয়ের এত কাছেই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল, হামলার সময় সেখানে আর কারা উপস্থিত ছিলেন এবং অভিযোগের সত্যতা কতটা—তা তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *