কলেজের সামনে মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাই, আতঙ্কে বিশালগড়
দুপুরের ব্যস্ত সময়। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে স্বামীকে নিয়ে স্কুটিতে করে বিশালগড়ে এসেছিলেন জাগৃতি চৌধুরী পাল। কিন্তু কে জানত, পথেই অপেক্ষা করছে দুঃস্বপ্ন!বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে আচমকাই তাঁর গলা থেকে প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।জানা গেছে, আগরতলার সুভাষনগর থেকে স্বামী-স্ত্রী বিশালগড়ে আত্মীয়ের…
