Headlines

গুরুদেব শান্তিকালীর ২৬তম তিরোধান দিবসে স্মরণ ও মানবসেবার অঙ্গীকার

গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর ২৬তম তিরোধান দিবস উপলক্ষে বোরাখায় শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো বিশেষ শোভাযাত্রা ও স্মরণ কর্মসূচি। প্রতি বছরের মতো এবারও শান্তিকালী আশ্রমের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।শান্তিকালী আশ্রম প্রতিষ্ঠার পর থেকেই ধর্মীয় শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গুরুদেব শ্রী শ্রী শান্তিকালী মানুষের সেবাকে জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। ২০০০ সালের ২৭ আগস্ট জিরানিয়া মহকুমার বোরাখা এলাকায় আততায়ীদের হাতে তাঁর মৃত্যু হয়।তাঁর তিরোধান দিবস আজও ভক্ত ও অনুগামীদের কাছে গভীর বেদনার দিন। একইসঙ্গে তাঁর আদর্শকে সামনে রেখে মানবসেবা ও সমাজকল্যাণের কাজে নিজেদের আরও বেশি করে যুক্ত করার প্রেরণার দিন হিসেবেও দিনটি পালন করা হয়।এদিন শোভাযাত্রায় অংশ নেন শান্তিকালী আশ্রমের ভক্ত ও অনুগামীরা। গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা মানুষের পাশে থাকার এবং তাঁর দেখানো মানবসেবার পথ অনুসরণ করার অঙ্গীকার করেন।অনুষ্ঠানে কুমারী ব্রহ্মচারী স্বপন দেববর্মা সহ আশ্রমের অন্যান্য ভক্ত ও অনুগামীরা উপস্থিত ছিলেন। গোটা কর্মসূচিকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল আবেগ ও শ্রদ্ধার আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *