Headlines

নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে অবশেষে এক ব্যক্তিকে গ্রেফতার করল সোনামুড়া থানার পুলিশ।

নগর বর্ডার রোড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট গভীর রাতে সোনামুড়া থানার পুলিশ ও ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের যৌথ অভিযানে ইউএনসি নগর ওয়ার্ড নম্বর ২-এর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি বাইক থেকে ২৫টি নিষিদ্ধ কফ সিরাপের বোতল উদ্ধার হয়। অভিযোগ, ওই কফ সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।পুলিশ ও বিএসএফের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি সেদিন ঘটনাস্থল থেকে বাইক ও কফ সিরাপ ফেলে পালিয়ে যায়। পরে বাইকটি, যার নম্বর TR 07G-9155, এবং নিষিদ্ধ কফ সিরাপগুলি জব্দ করে পুলিশ। ঘটনায় সোনামুড়া থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়।ওই মামলার তদন্তের সূত্র ধরেই বুধবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *